আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন- ত্রিশালের কাশিগঞ্জ এলাকার জালাল মিয়ার স্ত্রী মুশি আক্তার (৫০)। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৬০ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী দ্রুতগতির বাসটি ওই স্থানে পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই ল্যানে চলমান একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে মহাসড়কের পাশে পড়ে যায়। বাসচাপায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাগুলো। পাশাপাশি বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নামের এক নারী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের মাঝে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পুরুষের পরিচয় পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...