২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (আদিতমারী) লালমনিরহাট

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ২১মামলার পলাতক আসামি মিজানুর রহমান মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোরে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মিজান দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান, চুরি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার নামে বর্তমানে ২১টি মামলা রয়েছে, যার মধ্যে ১৫টিই মাদকের। গ্রেপ্তার এড়াতে মিজান কৌশলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করছিলেন। সেখান থেকেই তিনি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃত মিজানকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন