যতীন সরকার মারা গেছেন

যতীন সরকার মারা গেছেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার (৯০)।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে মারা যান তিনি। তার ছেলে সুমন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল থেকে তার লাশ জেলার উদীচী কার্যালয়ে নেয়ার পর নেত্রকোনায় অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার।

পারিবারিক সূত্রে জানা যায়, যতীন সরকার দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন তিনি। চলতি বছরের জুনে নেত্রকোণার নিজ বাসভবনে পত্রিকা আনতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলে ‘রাইট ফিমার নেক ফ্র্যাকচার’ হয় তার। রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে কিছুটা সুস্থ হলেও শেষ পর্যন্ত শারীরিক জটিলতা কাটিয়ে উঠতে পারেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন