অতিবৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন গফরগাঁও আসনের এমপি আক্তারুজ্জামান বাচ্চু।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) লংগাইর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শেখ মো. ইসহাক, আব্দুল হামিদ শেখ, লংগাইর ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

