আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ভাতা ও বোনাসের দাবিতে মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় চরম দুর্ভোগের পড়ে সাধারণ যাত্রীরা।

বুধবার সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শেফার্ড পোশাক করখানার সামনে অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য প্রথমে অনুরোধ করেন কিন্তু শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিতে রাজি হয়নি। পরে দুপুর ২টার দিকে সেনাবাহিনী,পুলিশ লাঠি শ্রমিকদের উপর লাঠি চার্চ করে। এতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলা ও পাল্টা হামলার ঘটনাঘটে। পরে স্থানীয় প্রশাসন কারখানর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ১২ তারিখ বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সুইং সেকশনের কর্মী লিপি আক্তার জানায়, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এর আগেও আন্দোলন করে তাদের বকেয়া বেতন নিতে হয়েছে।

শিল্প পুলিশের এএসপি গোপীনাথ কানজিলাল জানান, শের্ফাড কারখানায় বেতন বোনাসের দাবিতে গত ৩ মার্চ শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছিল। ওই সময় কারখানার জিএম, মোকলেচুর রহমান মার্চে ১০ মার্চ তারিখ বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্তু গতকাল ১০মার্চ বেতন বোনাস না পেয়ে শ্রমিকরা আবার রাস্তায় নেমেছে। কারখানার মালিকের সাথে কথা বলে আগামীকাল বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকরা তাদের আন্দোলন তুলে নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন