পেঁপে গাছ নিয়ে বিরোধ

মোহনগঞ্জে লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু

মোহনগঞ্জে লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু
ছবি: আমার দেশ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সমাজ কমলাপুর মধ্যপাড়ায় পেঁপেগাছ নিয়ে বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে একই গ্রামের প্রতিবেশী মৃত সাদত আলীর ছেলে মো. রবি মিয়া ও মৃত আসজ্জামানের ছেলে মো. তুতা আলীর (৪০) মধ্যে পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রবি মিয়া বাঁশের লাঠি দিয়ে তুতা আলীর মাথায় আঘাত করলে তিনি মারাত্মকভাবে জখম হন।

বিজ্ঞাপন

পরে আহত তুতা আলীকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

নিহত তুতা আলীর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন বলেন, ওই ঘটনা অবহিত হওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। আসামি আটকের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...