গলায় সুপারি আটকে আট মাস বয়সী শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

গলায় সুপারি আটকে আট মাস বয়সী শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় সুপারি আটকে সাফুয়ান নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু সাফুয়ান খুলনার জনি মিয়ার ছেলে। সাফুয়ানের মা তার বাবার বাড়ি বাজিতেরপাড়ায় বেড়াতে এসেছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, খেলার সময় শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে পড়ে থাকা সুপারির টুকরা মুখে দেয়, যা তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা চেষ্টা করেও তা বের করতে পারেননি। পরে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জরুল বারী রাকিব জানান, শিশুটির গলায় একটি বড় সুপারি পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। আদারভিটা ইউনিয়ন পরিষদের সদস্য রকিবুল ইসলাম রকি এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...