নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সোমবার রাতে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে।
উপজেলা সদরের লালমিয়ার বাজার ও শ্যামগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে তাদের আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডিএনসির নেত্রকোনা জেলা কার্যালয়ের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত মো. আলমকে (৫০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়। আব্দুল্লাহ আল ফারাবী তমালকে (২৭) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়।
পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, অভিযানে জব্দ করা ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

