জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে মজিবুর রহমান (৪৮) ও রুহুল আমিন (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পরিবার ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী হাটে স্থানীয় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মহিষ নিয়ে আসেন। হাটে আসার পর একটি মহিষ হঠাৎ হাটের মধ্যে ছোটাছুটি এবং মানুষকে আক্রমণ শুরু করে। এতে মজিবুর রহমান ও রুহুল আমিন গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে রুহুল আমিনের মৃত্যু হয়। এবং গুরুতর আহত মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহিষের আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে, তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

