নেত্রকোণায় চার মাদকসেবীর কারাদণ্ড

নেত্রকোণায় চার মাদকসেবীর কারাদণ্ড

নেত্রকোণা মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে দণ্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের নওহাল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় প্রকাশ্যে মাদক সেবন অবস্থায় চারজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নওহাল গ্রামের মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া এলাকার জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), দৌলতপুর এলাকার অনয় রায় (২০) এবং খুরশিমুল গ্রামের মো. ফারুক মিয়া (৩৫)।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের পৃথক মেয়াদে সাজা দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শমল মিয়াকে এক মাস, জাহেদুল ইসলাম জুয়েল ও অনয় রায়কে ১৫ দিন এবং ফারুক মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন