নেত্রকোনাfaviconকেন্দুয়ায় অটোরিকশার সঙ্গে বাইসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

কেন্দুয়ায় অটোরিকশার সঙ্গে বাইসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইসাইকেলের ধাক্কায় সুশীল বিশ্বশর্মা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন। চালকের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশীল বিশ্বশর্মা উপজেলার পূর্বপাড়া গ্রামের প্রয়াত রমণী বিশ্বশর্মার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার সঙ্গে বাইসাইলের ধাক্কায় গুরুতর আহত সুশীলকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

আহত অটোরিকশাচালক জোয়েলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত যাত্রী কামরুন নাহার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার এসআই সাঈদ জানান, পুলিশ দুর্ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় থানায় এখনো লিখিত অভিযোগ হয়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...