ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় পৃথক দুইটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার খাল পুনঃখনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন । এ সময় তিনি উন্নয়ন প্রকল্পগুলো রক্ষা ও টেকসই করতে স্থানীয় জনগণকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের সুফল পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, সরকার খাল খনন করছে জনগণের স্বার্থে। কিন্তু খাল পুনরায় ভরাট হয়ে গেলে উন্নয়নের সুফল নষ্ট হয়ে যাবে। তাই এই খাল সংরক্ষণে স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তারা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

