মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
ছবি: আমার দেশ

জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী শেখ ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে ছাগলের খাবারের জন্য বাড়ির পাশের একটি কাঁঠালগাছে পাতা পাড়তে ওঠেন তার ভাই। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনেরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নলছিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন