চিরিরবন্দরে ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় ১৫ দিন সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার চান মিয়া, থানার উপ পরিদর্শক নির্মল্য কুমার রায়, চিরিরবন্দর প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, কোচ পুলিন চন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ৮০ জন কিশোর কিশোরী সাঁতারু উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

