ভারতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে দুর্গাপুর সীমান্ত থেকে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন ভবানীপুর বিওপির টহল দল সীমান্তবর্তী ভবানীপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের প্রান্ত সরকার (২০), খালিয়াজুরী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০)।
তাদের অবৈধভাবে ভারতে পারাপারের দালাল দুর্গাপুর থানার ভরতপুর গ্রামের সিলভার সাংমা।
৩১ বিজিবি সূত্রে জানা যায়, দুই মাস আগে প্রান্ত ও নিউটন দালাল সিলভার সাংমাকে ৬ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতের কোচবিহারে যান এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার সকালে সাড়ে ছয় হাজার টাকার চুক্তিতে একই দালালের মাধ্যমে দেশে ফেরার চেষ্টা করার সময় বেলা পৌনে ১২টার দিকে তাঁরা বিজিবির হাতে ধরা পড়েন।
আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ওই তিনজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ৬ জুন মানবপাচারের দায়ে দালাল সিলভার সাংমা বিজিবির হাতে আটক হয়েছিল।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

