ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় এক এএসআই নিহত হয়েছেন। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহতের নাম রুস্তম আলী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামের রমজান আলীর ছেলে।
বিজ্ঞাপন
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে কর্তব্য পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন রুস্তম। পথে সত্রাসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে রাতে তিনি মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

