তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
নিখোঁজ সাদ সরকার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিস্কা ইউনিয়নের চালদপুর গ্রামের ১৬ বছর বয়সী স্কুলছাত্র সাদ সরকার নিখোঁজ হয়েছেন। গত ৯ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, চালদপুর গ্রামের ফারুক সরকারের বড় ছেলে সাদ সরকার বাড়ি থেকে তারাকান্দা বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সাদ সরকারের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে তারাকান্দা থানায় জিডি নং-৪৯৫ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ সাদ সরকারের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।

যোগাযোগ:
০১৭৫৮-৫৪৮৩০০
০১৭১৬-৮৯৫৭৯০
+৮৮০ ১৭৩৫-৪৪৯২৮৩

পরিবারের আশা, সবার সহযোগিতায় দ্রুত সাদ সরকারের সন্ধান মিলবে এবং তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...