শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা চাষি আটক

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা চাষি আটক

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে সুরত আলী (৬০) নামে এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার রাতে নকলা পৌরসভার কলাপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, তিনি কলাবাগানে গাঁজার চাষ করছেন। তার বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন সাড়ে ৩ কেজি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সুরত আলী দীর্ঘদিন ধরে কলা চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...