জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো রয়েছে। এর সঙ্গে তারও দেখা গেছে। এ ছাড়া বস্তুটির ওপরে ‘সাবধান-বিপদজ্জনক’ লেখা আছে। বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ফায়ার সার্ভিসও আছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন