আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় রফিকুল ইসলাম

ক্ষমতায় গেলে মেয়েদের লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে ব্যংকের টাকা তুলতে হবে না

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

ক্ষমতায় গেলে মেয়েদের লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে ব্যংকের টাকা তুলতে হবে না
ছবি: আমার দেশ।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, 'জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা সেই ব্যাংকের কাস্টমার হবে শুধুই মহিলারা। পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না।

বিজ্ঞাপন

রোববার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম খান।

কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এ নির্বাচনি জনসভায় উপস্থিত জনগণের সামনে প্রশ্ন রেখে তিনি বলেন, 'যোগ্যতা কার বেশি? বলেন তো দেখি, প্রধানমন্ত্রী হবার উপযুক্ত ব্যক্তি কে?

বাংলাদেশের দুইজন লোকের নামে আলোচনা চলছে প্রধানমন্ত্রী কে হবে। একজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আরেক জন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। একজন হলেন আইএ পাশ, আরেকজন এমবিবিএস ডাক্তার।

তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে তার চেয়ে বেশি করেছে। চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কি রিক্সাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।

এ নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও আংশিক সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...