শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ বিক্ষোভ শুরু করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে ভয়াবহ দুর্যোগে বিভিন্ন এলাকা ডুবে গেছে। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা স্থগিত করা হয়নি। ফলে কোমর সমান পানি মাড়িয়ে পরীক্ষা দিতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাছাড়া পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের ছড়াছড়ি রয়েছে যা শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার ফল।
এ সময় ‘দুর্যোগ আর পরীক্ষা একসাথে চলে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চা ‘, ‘তুমি কে? আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দেন তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কপথ অবরোধ করে রেখেছেন। সমাধান না আসা পর্যন্ত এই অবরোধ চলবে বলেও জানান তারা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

