আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নওগাঁয় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নওগাঁর পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং মাস্টারপাড়া এলাকার ট্রাক্টরচালক জসীম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টানাতে গেলে নিহত মেহেদী হাসানকে একটি সাপ কামড় দেয়। একটু পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়। তার পরও শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘সাপের কামড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...