আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জে জ্বালানি মন্ত্রী টুকু

তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

তেলের চাহিদা বেড়ে যাওয়ার
মধ্যে দুর্নীতি আছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেল নিয়ে আমাদের সমস্যা নাই। এটি আমরা বার বার বলছি। তেল সরবরাহ স্বাভাবিক আছে। সমস্যা হচ্ছে, যে পেট্রোল পাম্পে দিনে এক লরী তেল লাগতো এখন হঠাৎ করে, ইরান যুদ্ধের কারনে মানুষ তেল সংগ্রহ করা শুরু করেছে। যার ফলে পেট্রোল পাম্পে দিনে যা বিক্রি করতো এখন দুই-তিন ঘণ্টায় তা বিক্রি করছে। তেল সরবরাহ সব সময় আছে। আমি সারা দেশের জেলা প্রশসাক, পুলিশ সুপারের সাথে কথা বলেছি তারা মনিটরিং করছে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। কালোবাজারি হচ্ছে। অলরেডি সিরাজগঞ্জসহ সারা দেশে ধরা পড়ছে।

বিজ্ঞাপন

জ্বালানি মন্ত্রী আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। জনগনের কাছে আবেদন থাকবে তারা যেন এটা দেখেন এবং কন্ট্রোল করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুৎতের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই আমি এই সোলার পাওয়ার প্লান্ট দেখতে এসেছি।

সিরাজগঞ্জে অনেক জমি আছে ভবিষ্যতে এখানে সোলার প্লান্ট করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সিরাজগঞ্জে সাড়ে ৩ শ মেগাওয়াড করতে পারি এজন্য আজ সয়দাবাদের ৬৮ মেগাওয়াট সৌর বিদুৎ কেন্দ্র দেখে গেলাম। পরবর্তীতে আমরা এভাবে কাজ করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন