আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি নেতা
ছবি: আমার দেশ

মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পাবনার ভাঙ্গুড়া বিএনপির নেতা আব্দুল আজিজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দু-তিন দিন আগে সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিতের বাাড়ি রাজশাহীর তানোর উপজেলায় বেড়াতে যান আব্দুল আজিজ (৬৫)। মঙ্গলবার সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ইন্দ্রজিৎও ছিলেন।

পথে রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন এবং ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির সাংবাদিকদের জানান, কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল আজিজের মৃত্যুতে ভাঙ্গুড়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা বিএনপি'র পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...