চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে মাহফিল চলাকালে নারীদের গয়না চুরির অভিযোগে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলা থানার ওসি মো. রইস উদ্দীন আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলের নারীদের বসার স্থান থেকে ৮ নারীকে আটক করা হয়েছে। তারা নারীদের শরীরে থাকা বিভিন্ন গয়না চুরির অভিযোগ করছিলেন। মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
ওসি বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি। মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

