নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স ৮ বছর।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফারহান ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম বাবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ফারহান ও লামসহ চার বন্ধু বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত ফারহান ও লাম গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন।
পরে দ্রুত তাদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শ্যামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-41d23e.jpg)