‘পাবনা এক্সপ্রেসের’ ঈশ্বরদী জংশনে প্রবেশ ও যাত্রাবিরতির দাবি

‘পাবনা এক্সপ্রেসের’ ঈশ্বরদী জংশনে প্রবেশ ও যাত্রাবিরতির দাবি

পাবনা-ঢাকা আন্ত:নগর রুটে নতুন চালুকৃত ‘পাবনা এক্সপ্রেস’ এর ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ ও যাত্রাবিরতি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে ‘ঈশ্বরদী জনকল্যাণ সমিতি, ঢাকা’। ফলে রেল মন্ত্রী ও সরকারের কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আশরাফ আলী খান মঞ্জু বলেন, ঈশ্বরদী ও পাবনা শহর একই জেলার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন এই জংশন ব্যবহার করে ঢাকা থেকে খুলনা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তাছাড়া সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে ঈশ্বরদী একটি আন্তর্জাতিক ও অত্যন্ত ব্যস্ততম অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। ঈশ্বরদী জংশনে ট্রেন প্রবেশ করলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে।

সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম বলেন, চলতি মাসেই পাবনা-ঢাকা রুটে পাবনা এক্সপ্রেস চলাচল শুরু করতে যাচ্ছে। সমগ্র জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার কথা বিবেচনা করে ট্রেনটি ঈশ্বরদী জংশনে প্রবেশ করানো যৌক্তিক একটি সিদ্ধান্ত হবে। কারণ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে ঈশ্বরদী জংশনের সরাসরি সংযোগ রয়েছে। ফলে যাত্রীরা সহজেই ট্রেন পরিবর্তন করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়া ঈশ্বরদী জংশন অন্তর্ভুক্ত থাকলে রেলওয়ের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন