ভোলাহাটে হাঁস পালনের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলাহাটে হাঁস পালনের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে মো. কায়সার (২ বছর ৬ মাস) এবং একই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে নূর হোসেন (৪)।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন