রাজশাহীর তানোর উপজেলায় অটোভ্যানের ধাক্কায় তাহামেদ আলী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের তেলোপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহামেদ আলী তেলোপাড়া গ্রামের বাসিন্দা আহসান হাবীবের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুটি রাস্তা পার হওয়ার সময় অটোভ্যানটির সঙ্গে ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং অটোভ্যান চালকও আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

