প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় সাইবার সুরক্ষা আইনে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া সদর থানার পুলিশ গত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর তার নিজের পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেন। এর পরদিন জেলা ছাত্রদল তার বিরুদ্ধে বিক্ষোভ করে। গত ৩ আগস্ট বগুড়া সদর থানার বিএনপির সভাপতি মাফতুন খান রুবেল বগুড়া সদর থানায় একটি মামলা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, ভাইবার সুরক্ষা আইনে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে টিম তাকে ঢাকা থেকে বগুড়ার নিয়ে আসছে। পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, বগুড়ার সোনাতলা উপজেলায় তার পিতৃনিবাস। ৫ আগস্টের পর এসিপি নেতা হয়ে তিনি বগুড়ায় ব্যাপক ফেস্টুন, ব্যানার লাগিয়ে প্রচার চালান। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে তাকে একবার বহিষ্কার করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

