ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ কালিকাপুর এলাকার আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের সামনে থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২৩ আগস্ট) ভোরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের কালিকাপুর আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ওই নারী এলাকায় ভিক্ষা করতেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। গাড়ির চাপায় তার মৃত্যু হতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

