সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৫০ বছর বয়সী আজাহার আলী একই গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণকাজ চলছে। এ কাজে এলাকাবাসীর কাছ থেকে টাকা তোলা হচ্ছিল। এ নিয়ে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে শনিবার ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে ১১ জন আহত হন।

এর মধ্যে গুরুতর অবস্থায় আজাহারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রোববার সকালে তিনি মারা যান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি জাকেরিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...