বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিলে বোরো ধান তুলতে গিয়ে পানিতে ডুবে ওয়েসকুরুনী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর (রাজবাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়েসকুরুনী ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়েসকুরুনীসহ কয়েকজন শ্রমিক আশুড়া বিলে ধান কাটতে এবং কাটা ধান তুলতে যান। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তিনি মৃত অবস্থায় পাওয়া যান।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, “ধান কাটার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন