পাবনার ভাঙ্গুড়ায় এবার দাখিল পরীক্ষায় মাগুড়া দাখিল মাদরাসা থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ মাদরাসা থেকে ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই অকৃতকার্য হয়েছে।
এছাড়া উপজেলার লতিফা আয়শা দাখিল মাদরাসা থেকে ২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১জন কৃতকার্য হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ১৯৭৬ সালে মাগুড়া দাখিল
মাদরাসা প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে মাদরাসাটি এমপিওভুক্ত হয়। বর্তমানে ওই শিক্ষার মান নেই বললেই চলে। শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমছে। পাঠদানে শিক্ষকদের কোনো আগ্রহ নেই।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার সুপার মো. জাকির হোসেন বলেন, রেজাল্ট খারাপ। আমরা ভালো নাই। গ্রাম এলাকার প্রতিষ্ঠান ছেলে-মেয়েরা পড়তে চায় না।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

