তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিম আহমেদ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তাজিম আহমেদ ধানকুন্টি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর তাড়াশ-নিমগাছি এলাকায় রাস্তা পার হওয়ার অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন