আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাটে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুর্বৃত্তের আঘাতে ঘুমন্ত দম্পতি রাজু হোসেন (২৭) ও সাদিয়া আক্তারকে গলা কেটে হত্যাচেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা দুজন মারাত্মকভাবে আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

গত বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। রাজু হোসেন একই এলাকার মৃত ওয়াহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার রাতে ইটভাটা থেকে শ্রমিকের কাজ শেষে নিজ বাড়িতে ফেরেন রাজু হোসেন। পরে পরিবারের সবার সঙ্গে রাতে খাবার খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। মাঝরাতে ঘরের ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাজু হোসেনের গলায় ও শাবল দিয়ে সাদিয়া আক্তারের মাথায় আঘাত করে দুর্বৃত্তরা।

পরে রাজু হোসেনের মা সাবিনা আক্তার ছেলেবউয়ের চিৎকারে পাশের ঘর থেকে ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এমন মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকাজুড়ে বইছে আতঙ্ক।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন