রাজশাহীর তানোর উপজেলায় এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী মুনিরা খাতুন (১৮) ওই গ্রামের মোজাম্মেল হক কাজলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুনিরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার লেখাপড়াও ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবার থেকে মাঝেমধ্যে তাকে বকাঝকা করা হতো। ঘটনার দিন বিকেলে তার বাবা-মা বাইরে গেলে বাড়িতে একা ছিলেন তিনি। এ সময় শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

