সিরাজগঞ্জে মাদক মামলায় রফিকুল মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১ এপ্রিল সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় রাত দুইটার দিকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল মিয়াকে আটক করে হাইওয়ে পুলিশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

