দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশব্যাপী নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কামারখন্দ উপজেলার চার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিশাল একটি মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহসভাপতি আব্দুল বারী সরকার, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ,ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম প্রমুখ।

শোডাউন শেষে ভদ্রঘাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...