গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জনকে বিএসএফের পুশইন

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জনকে বিএসএফের পুশইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতের কোনো একসময় তাদের পুশইন করা হয় বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোরে ১৬, বিজিবির বিবিষন বিওপির টহলরত সদস্যরা তাদের ওই সীমান্ত এলাকা থেকে আটক করে।

মঙ্গলবার বিকেলে তাদের গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, মফিজুল হক (২৬), স্ত্রী মঞ্জু বেগম (২২), মেয়ে মিতু (৯), ছেলে বেলাল (৪), মেয়ে মরিয়ম দেড় বছর, ববিতা বেগম (৩৫), রকিয়া বেগম, শ্রী শুনিতি রানী (৩৫), শ্রী শুশান্ত বর্মন (৮), সুমন (০৬), গোপাল (০৪), মারুফ (৪), বুলবুলি (১৬), শ্রী বুলু চন্দ্র বর্মন (৪০), মাসুদ (১৩), মামুন (১৮), শাহাজুল (৪২) আটককৃতরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

পুশইন করা মানুষদের সঙ্গে কথা বললে জানায় তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। এরপর থেকে ভারতের হরিয়ানা রাজ্যে পরিবার নিয়ে বসবাস করতেন এবং সেখানে বিভিন্ন ইটভাটায় কাজ করতেন।

ছয়-সাত দিন আগে ভারতের হরিয়ানা রাজ্যের পুলিশ বিভিন্ন এলাকার ইটভাটা থেকে তাদের আটক করে গাড়িতে করে নিয়ে এসে মঙ্গলবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান, বিএফএস তাদের সীমান্তের কাঁটাতার পার করে দেয় পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করে। তারা এখন থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন