শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন (১৮) উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইব্রাহিম নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রানীনগর এলাকা থেকে চালিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল নিয়ে বিপজ্জনক কসরত (বাউলি) করার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের গতি তীব্র থাকায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন