মহানন্দা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

মহানন্দা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
মহানন্দা নদী

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব আলী (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহারাজপুর ফিল্টেরহাট এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হাসিব আলী তার দুই বন্ধুকে নিয়ে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে হাসিব আলী নিখোঁজ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন