শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, বগুড়া

শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বগুড়া মহানগর বিএনপির নেতারা। বৃহস্পতিবার রাজধানীর জিয়া উদ্যানে শ্রদ্ধা জানান তারা। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এরআগে, বুধবার দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বগুড়া মহানগর বিএনপির প্রথম কমিটি ঘোষণা করা হয়। অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু হয়েছেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মনি।

কমিটির সিনিয়র সহসভাপতি মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী।

জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, জেলা মহিলা দল সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন