বগুড়ায় সাত কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় সাত কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় সাত কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ইফতেখার মুনিম নোবেল (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানার পুলিশ বগুড়া শহরের মালগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখার তিন মামলায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী এফ.কে.এম ইফতেখার মুনিম নোবেল (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

নোবেল মহাস্থানের মেসার্স এসকে ট্রেডার্সের স্বত্বাধিকারী ও শহরের মালগ্রাম প্রাইমারি স্কুল লেনের মৃত আব্দুস সবুরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল শহরের মালগ্রামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন