এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে প্রার্থী হলেন মোরশেদ মিল্টন, তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী থানা বিএনপির সভাপতি।
শনিবার বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান যাচাই বাছাই শেষে ৫ জনের মধ্যে ৩ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এবং মুসলিম লীগ নেতা আনছার আলীর মনোনয়নপত্র সঠিক না থাকায় তা বাতিল করা হয়।
বৈধ প্রার্থী অপর ২ জন হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী ও ইসলামী আন্দোলনের মো. শরিফুল ইসলাম।
এই প্রথম জিয়া পরিবারের বাইরে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মো. মোরশেদ মিল্টন ধানের শীষের প্রার্থী।
এরআগেও ২০১৮ সালে তাকে ধানের শীষের প্রার্থী করা হয়েছিল, দরিয়া সিদ্ধান্তের তা প্রত্যাহার করা হয়েছিলো। মোরশেদ মিল্টন বিএনপির মনোনীত ও ধানের শীষের তরুণ প্রার্থী হওয়া বগুড়া- ৭ নির্বাচনি এলাকায় ব্যাপক আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

