আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্ধশতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন দুই আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

অর্ধশতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন দুই আ.লীগ নেতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অর্ধশতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দুই আ.লীগ নেতা। শনিবার রাতে ধানগড়া ইউনিয়নের অন্তর্গত আটঘরিয়া বাজারে নির্বাচনি জনসভায় এসে যোগ দেন তারা।

বিজ্ঞাপন

এসময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক তাদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারী কর্মীদের নেতৃত্ব দেন ধানগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

তারা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও স্থানীয় পর্যায়ে দলীয় বৈষম্য, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, মতপ্রকাশের স্বাধীনতার অভাব এবং জনগণের ভোটাধিকার হরণের কারণে তারা হতাশ হয়ে পড়েছিলেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অনুষ্ঠানে বিএনপি আয়নুল হক বলেন, আজ যারা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে হিন্দু-মুসলিম, ধনী-গরিব কোনো ভেদাভেদ থাকবে না সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, এখানে ত্যাগী ও মেহনতি নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হয়। রায়গঞ্জে অর্ধশত নেতাকর্মীর যোগদান আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন