পাবনার সাঁথিয়ায় সুজল (৩৮) নামে এক ভ্যানচালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজল (৩৮) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাক আলী প্রামাণিকের ছেলে।
পরিবার জানায়, সুজল সম্প্রতি প্রায় ১ লাখ টাকায় নতুন একটি ভ্যান কিনেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সুজলের ফোন বন্ধ পাওয়া যায়। রাতে তিনি আর বাড়িতে ফিরেননি। শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে লাশ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি সুজলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

