স্থানীয় সরকার নির্বাচনে পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
বুধবার দুপুরের দিকে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, ও মেয়র পদে হাফিজ উদ্দিন বাহারের নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মজিবর রহমান,পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ ।
এর আগে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি। তারা হলেন-মাওলানা মহির উদ্দিন-খানমরিচ ইউনিয়ন, আজিজুর রহমান শফি-ভাঙ্গুড়া ইউনিয়ন, রেজাউল করিম-পারভাঙ্গুড়া ইউনিয়ন, মাওলানা জহুরুল ইসলাম-মন্ডতোষ ইউনিয়ন, ফজলুর রহমান মাস্টার- দিলপাশার ইউনিয়ন ও মাওলানা আব্দুল লতিফ অষ্টমনিষা ইউনিয়ন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষণার আগে উপজেলা কর্মপরিষদের সদস্যদের সভার সিদ্ধান্ত ও মেয়র পদে পৌরসভার দলীয় নেতাদের গোপন ভোট অনুষ্ঠিত হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

