শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে মুরগি খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাবেয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের দুদুর স্ত্রী।

বিজ্ঞাপন

প্রতিবেশী বেল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় রাবেয়া বেগম মুরগিগুলো ঘরে তোলার জন্য বের হন। একটি মুরগি খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি মুরগির খোপের সাথে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহবন্দেগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, নিহতের ছেলে প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। ১৯ অক্টোবর রবিবার সকাল ১০টায় দাফন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন