নতুন কর্মসূচি ঘোষণা করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এর আগে রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার সময় তাদের এ অবরোধ স্থগিত করা হয়।
এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
তিনি বলেন, ধর্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হলো। এছাড়া আগামীকাল বেলা ১১টায় আবার ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিবেন তারা।
এর আগে ধর্ষকের দৃষ্টান্তমূলক দাবিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একদিনের ক্লাস পরীক্ষা বর্জন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

